শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘের ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনিতে গাছের সাথে গলায় ফাঁস লাগানো সালাম সরদার (৬০) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পা মাটিতে লাগানো ছিল বলে স্থানীয়দের ধারণা,তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সালাম সরদার শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।

নিহত সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তার ভাই ৩০ বছর আগে শ্রীউলা থেকে এক কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছে। একটি মুদি দোকান পরিচালনার পাশাপাশি ঘেরের ব্যবসা করতেন। বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সকালে খবর পাওয়া যায় শ্রীউলা গ্রামের একটি পুকুরের পাশে গাছের ডালে বড় ভাই সালাম সরদারদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাইয়ের পা মাটির সঙ্গে রয়েছে।

তিনি আরও বলেন, দড়ি দিয়ে আত্মহত্যা করলে পা মাটিতে থাকার কথা নয়। জিহ্বা মুখের ভেতর থাকবে কেন? ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছে ঝুঁলিয়ে দিয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার