আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ


আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাঃ নাহিদ বেদৌরা নামে এক নারী আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ডাঃ নাহিদ বেদৌরা তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে একই এলাকার মোঃ ওবায়দুল্লাহ মোল্যা (৪৫) ও তাঁর স্ত্রী মোছাঃ আলো মতি (৪০) নির্মাণকাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এ সময় বিবাদীরা রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করতে বলেন এবং তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ জানালে তাঁকে মারধর, ক্ষতিসাধন ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে পাকা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।
ডাঃ নাহিদ বেদৌরার দাবি, ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বা এ বিষয়ে অবগত রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি থানায় অভিযোগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে অভিযোগকারী বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওবায়দুল্লাহ মোল্যা প্রতিবেদককে জানান, এটা আমাদের পারিবারিক বিষয়। আগামী ১৬ই ডিসেম্বরের পরে এক জায়গায় বসে বিষয়টি মীমাংসা করে নেব। এ নিয়ে ঝামেলা করার দরকার নেই।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শাহীদুর রহমান, ডাক্তার ম্যাডামের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে ছিলাম। তারা ডিসেম্বরের মধ্যেই এক জায়গায় বসে সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু তারা একই শরীকের লোকজন। তবে প্রতিপক্ষরাও ট্রিপল নাইনের কল দিয়ে অভিযোগ করেছিল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন


