মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিএনপি নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনী উপজেলার প্রতাপনগর ইউনিয়ন বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ.সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আলমগীর হোসাইন এর উপর আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলাকারী ও মদতদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বেলা ১২ টার দিকে প্রতাপনগরের আবদারের মোড়ে ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউনিয়ন যুবদল নেতা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলমগীর মল্লিক, আতিয়ার রহমান, আব্দুল কারিম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল্লাহ,ইমরান হোসেন,আফজাল হোসেন,জাকির হোসেন রাজু,ইউসুফ আলী প্রমুখ।
মানববন্ধনে প্রতাপনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বললেন, গত ১৩ই মে বিকালে নাকনা গ্রামের মৃত আমির আলী পাড়ের পুত্র আওয়ামী সন্ত্রাসী মো. মতিয়ার পাড় ও তার পুত্র মোঃ সাদ্দাম হোসেন, ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি শওকত হোসেন পাড়, জাহাঙ্গীর পাড়, মতিয়ার পাড়ের পুত্র রোকন পাড়ের নেতৃত্বে দশালিয়া খেয়াঘাট এলাকায় বিএনপি নেতা মাস্টার মো. আলমগীর হোসাইন এর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। হামলায় তার পা ও হাত ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আশাশুনি থানায় এজাহার দায়ের করার দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি। যে কারনে আসামীরা প্রকাশ্য হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমরা তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, মামলা তুলে না নিলে আসামিরা গুলি করে হত্যার হুমকি দিচ্ছে । ৫ ই আগস্টে স্বৈরাশাসকের পতনের পরেও আওয়ামী সন্ত্রাসীরা বর্তমানে বিএনপির নামধারী মোস্তফা হেলালুজ্জামানের মদদে এমন হুমকি দিচ্ছে। বক্তারা বলেন ৫ ই আগস্ট এর আগেও আমি সন্ত্রাসী জাকির চেয়ারম্যান ও তার সহযোগী শওকতসহ এলাকার আওয়ামী নেতারা যেভাবে তান্ডব চালিয়েছিল তা এখনো অব্যাহত রাখতে চাই। সন্ত্রাসী শওকতের কাছে এখনো অবৈধ অস্ত্র রয়েছে দাবী করে মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। তা না হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে।

উল্লেখ্য বিএনপি নেতা মাস্টার আলমগীর হোসাইন এর উপরে ১৩ই মে বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রতাপনগর ইউনিয়নের নাকনা দশালিয়া খেয়াঘাট এলাকায় সন্ত্রাসীরূ হামলা চালিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিএনপি নেতা মাস্টার আলমগীর হোসাইন এলাকার মসজিদ, মাদ্রাসা ও টিউবয়েল স্থাপনসহ সামাজিক কাজ করেন। তার উপরে এমন এমন হামলায় ফুসে উঠেছে প্রতাপনগর ইউনিয়নবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস