শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভূমি অফিস নির্মাণ ও ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মিথ্যা প্রতিবেদন, খাজরা পরিদর্শন না করে এডিসি (রেভিঃ) মতামত প্রদান এবং গদাইপুরে ভবন নির্মান চেষ্টার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার খাজরা বাজারে খাজরা ইউনিয়নবাসী মানববন্ধনের আয়োজন করে।

খাজরা ইউনিয়ন ভূমি অফিস (পুরাতন ঘর) এর সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম, অবঃ সেনা সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম, ব্যবসায়ী আমিনুর রহমান, ডাঃ আঃ মান্নান মোড়ল, সমাজসেবক প্রদীপ চক্রবর্তী, ইঞ্জিনয়ার জাকির হোসেন রতন ও হাফিজুর রহমান।

বক্তাগণ জানান, খাজরা ইউনিয়ন ভূমি অফিস ১০০ বছরাধিককাল খাজরা বাজারে দুর্গাপুর ছোট মৌজায়, জেএল নং ১৩১, এসএ খং ৪৭, সাবেক দাগ ১৭১, জমির পরিমান (রেজিঃ ভূমি অফিসের নামে ১৫ শতকসহ) খাস জমিসহ ৪৫ শতক। সহকারী জজ আদালত আশাশুনি, সাতক্ষীরার দেং ৭৮/৯৭ মামলার স্বাক্ষী তৎকালীন নায়েব শামছুর রহমানের স্বাক্ষে জানা যায়, দাতা মাতিঙ্গিনীর দেওয়া ১৫ শতক জমি ভূমি অফিসের নামে মিউটেশন রেকর্ড আছে।

খাজরার পাশাপাশি ভূমি অফিস গদাইপুর নেওয়ার আবেদন করলে জেলা প্রশাসক এডিসি (রাঃ) কে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু তিনি সরেজমিন তদন্ত না এসে গোপনে তহশীলদার আঃ হাইয়ের পরামর্শে খাজরাকে ভাঙ্গনকুল দেখিয়ে গদাইপুরে ভবন নির্মানের পক্ষে মতামত দেন। এই মতামতের ভিত্তিতে গদাইপুরে খাস জমিতে ভূমি অফিস নির্মানের উদ্যোগ নেয়া হচ্ছে।

বক্তাগণ আরো বলেন , এব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন আছে। দুর্নীতিবাজ তহশীলদার আঃ হাই তার নানার বাড়ি গদাইপুরে ভবন নিয়ে যেতে ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসাবে ২০০৪ সালে তৎকালীন তহশীলদার শামছুর রহমান খাজরায় ভূমি অফিস ছিল এবং সেখানে ভবনের ছাদে ফাটল ধরার কারনে ঘর ভাড়া নিয়ে খাজরা বাজারে কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে জানান। অথচ আঃ হাই নানার বাড়ি গদাইপুরে অফিস নিয়ে যেতে মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন। জেলা প্রশাসক মহোদয় এডিসি (রেভিঃ) কে পরিদর্শনের দায়িত্ব দিলে, তিনি সরেজমিন খজরায় পরিদর্শন না করে তহশীলদার আঃ হাইয়ের কূপরামর্শ ও সহযোগিতায় খাজরাকে ভাঙ্গনকুল হিসাবে আখ্যায়িত করে গদাইপুরে ভবন নির্মানের পক্ষে মতামত প্রদান করেন। রিপোর্টে তিনি খাজরা এলাকায় চাঁদাবাজ, দুর্নীতিবাজসহ নানা অপমানজনক কথার অবতারনা করে খাজরার মানুষকে চরম ভাবে অপদস্ত করেছেন। অথচ খাজরায় কোন নদী ভাঙ্গন নেই, এখানে ভূমি অফিসের নামে জমি আছে, খাজরা বাজারে অফিসের স্থান, এর পার্শবর্তী এলাকা ইউনিয়ের ৯টি মৌজার মধ্যে সাড়ে ৬টি মৌজা অবস্থিত।

এদিকে, এলাকার শত শত মানুষ এডিসির রিপোর্টের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। দুর্নীতিবাজ তহশীলদার আঃ হাইকে অবিলম্বে অপসারন এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি করে পুনরায় সরেজমিন তদন্তের দাবী জানান। সাথে সাথে খাজরার নির্দিষ্ট ভূমি অফিসের জায়গায় ভূমি অফিসের ভবন নির্মানের জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা