বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে রুহুল হকের পক্ষে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল

জিএম আল ফরুক, আশাশুনি : সাতক্ষীরা ৩ আসন আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ (আংশিক)-এ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে পুনরায় নৌকা প্রতীক মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আশাশুনিতে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

রবিবার বিকাল ৪টায় টেলিভিশনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

এরপর আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন ও এস এম হুমায়ুন কবীর সুমনের সার্বিক সহযোগিতায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহেল বাকি বাচ্চু, রাজু আহমেদ পিয়াল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, তাঁতী লীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল, মৎস্যজীবী লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম প্রমুখ অংশ নেন। এছাড়া আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন এর নেতৃত্বে একটি মোটর সাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল সহকারে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার