মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: আশাশুনির খাজরায় মাদক ও অনলাইন জুয়ার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে রাউতাড়া প্রভাতী যুব সংঘের উদ্যোগে ১৬দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুব অধিকার পরিষদ ক্রিকেট একাদশ আশাশুনি কে হারিয়ে কয়রা নারানপুর শতদল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়নের কপোতাক্ষ নদের চরে রাউতাড়া প্রভাতী যুব সংঘের আয়োজনে সংঘের নিজস্ব মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
প্রভাতী যুব সংঘের সভাপতি আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে বিকালে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও পুরুষ্কার বিতরণ করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন।
খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ ইউনুছ আলীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে ব্যবসায়ী গাউসুল আযম রাজ, ষ্টার লেডিসের কর্নধার শাহিন হোসেন, যুবদলের সদস্য সচিব রাফছান জানি রাসেল, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, যুব বিভাগের শাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শাফায়েত হোসেন, কার্যকরী উপদেষ্টা আবু হাসান ছাত্রদলের দেলোয়ার,যুবদলের সাইফুল ইসলাম, ফেরদাউস, ওলিয়ার রহমান, শাহ জামাল, দিলিপ, মঞ্জুরুল, দিনেশ প্রমুখ। খেলায় বিজয়ী দলকে ১০হাজার টাকা ও ট্রপি ও রার্নাসআপ দলকে ৬হাজার টাকা ও ট্রপি প্রদান করা হয়।
খেলায় আম্পায়ার হিসাবে মফিজুল ইসলাম ও কাজল দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাজরা ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে যে কোন খেলাধুলায় আমাকে ডাকবেন আমি চলে আসব। আমি যুব সমাজের প্রতি আহবান করব খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে মনোনিবেশ ভাল থাকে। তাই তিনি সকল যুবকদেরকে খেলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়