শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় লবণাক্তার জমিতে প্রথমবারের মতো বোরো আবাদ

আশাশুনির আনুলিয়া ইউনিয়নের লবণাক্ততা জমিতে প্রথমবারের মতো বোরো ধানের আবাদ ব্যাপক ফলন হয়েছে। ভাইরাসজনিত কারণে বাগদা চিংড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মৎস্য চাষের পরিবর্তে ধান চাষে উদ্বুদ্ধ হয়েছে তারা। বিঘা প্রতি ২৫/৩০ মন ফলন পাবেন বলে আশা করছেন কৃষকরা। ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সরজমিনে ঘুরে আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের শাহিনুল ইসলাম জানায়, কয়েক বছর ধরে বাগদা চিংড়ি ঘেরে ভাইরাসজনিত কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। এলাকার অধিকাংশ চাষীরা এলাকা ছেড়ে অন্য উত্তরে চলে গেছে। ফলে আমরা কয়েকজন মিলে গরমের ধান করার প্রস্তুতি গ্রহণ করেছি। এবছর প্রায় তিন শতাধিক বিঘা জমিতে ধানের আবাদ হয়েছে। ধান ভালো হয়েছে। ঠিক মত সার এবং পানি দিতে পারলে বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মন ধান পাওয়া যাবে বলে আশা করছি।

একই গ্রামের আসাফুর রহমান জানান, আমরা পরীক্ষামূলকভাবে আয়শ ধান ২৮, শক্তি -২, ব্লাক বড় মিনিকেট ও ৮৬ ধানের চাষ করেছি। ধান অনেক ভালো হয়েছে। তবে এই পর্যন্ত কৃষি অফিস থেকে কোন রকম সহযোগিতা পাননি বলে তিনি জানান।

কাকবসিয়া গ্রামের রুহুল কুদ্দুস, আব্দুল্লাহ গাজী, খায়ের গাজী ,আবুল কালাম, মনিরুল ইসলাম জানান, মনিপুর ব্লকের কাকবাসিয়া, চেচুয়া, আনুলিয়ার একটি অংশ প্রায় ৩ শতাধিক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এলাকার মানুষ যখন মাছ চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক সেই সময় বিকল্প হিসেবে ধান চাষ বেছে নিয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল লবণ পানি তুলে ধানের ফসল ক্ষতি করার চেষ্টা করার পায়তারা করছেন। এবছর ফসল ভালো হলে আগামীতে মাছ চাষের পরিবর্তে অধিকাংশ জমিতে ধান চাষ করা হবে বলে বলে তিনি সাংবাদিকদের জানান।

আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম জানান এ বছর ৯৩৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরমধ্যে আনুলিয়া ইউনিয়নের ১০৩৫ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। এ পর্যন্ত স্যারের কোন অভিযোগ পাওয়া যায়নি। ঠিকমতো পানি সার ও কীটনাশক প্রয়োগ করে যেতে পারলে বাম্পার ফলনের আশা করছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার