মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরার ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার পারিশামারী নয়াবাদ ফটিকখালী হাইস্কুলের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্কুল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ্যাড. তারক নাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এসএম শাহনেওয়াজ ডালিম। সভায় ইউপি সদস্য রামপদ সানা, খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম বাচ্চু, মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, রমজান আলী মোড়লসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে অভিভাবকদের মধ্যে থেকে সাইফুল ইসলাম বাচ্চু, গোলাম রসূল, বিনয় কৃষ্ণ মন্ডল, সুজিত মন্ডল, শেফালী রানীকে নির্বাচিত করা হয়।

তবে নির্বাচিত সদস্যরাও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা অনুযায়ী মনোনয়ন পত্র ক্রয়, জমা সব কিছুই করতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা