রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগরে উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি ঃ ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আশাশুনি উপজেলার প্রতাপনগরের আলোচনা সভা অনুষ্ঠিত।

রবিবার বেলা ১০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিমের আয়োজনে টিমের প্রধান সমন্বয়কারী দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। অনুষ্ঠানে ১৯৭০ এর ১২ নভেম্বরের ঘুর্নিঝড়ের স্মৃতিচারণ ও উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তুলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, প্রতাপনগরের কৃতি সন্তান সাবেক এলজিইডি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সন্তান নুরে আযম সিদ্দিকী, আল হেরা একাডেমির পরিচালক সাংবাদিক আবু ছালেহ ও হাফেজ বাবুল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন এই ঘূর্ণিঝড়ের প্রভাব মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরো উজ্জীবিত করতে ভূমিকা রাখে। সুতরাং দেশের স্বাধীনতার সাথেও এই দিবসটি নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই ১৯৭০ এ ১২ নভেম্বরের প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের কান্না জড়িত এই দিনটি স্মরণে রাখতে এই দিনটিকে উপকূল দিবস হিসাবে ঘোষণা করা হোক। জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষা, উপকূল বোর্ডেরও দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার