বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থী পেলেন ‘উদারতা’র এএমএফ শিক্ষাবৃত্তি

উপকূলীয় অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার আগ্রহ ও উৎসাহ বাড়াতে ‘উদারতা যুব ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত এএমএফ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২১ জুন ২০২৫) সকাল ১০টায় সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়া‌লি উদ্বোধন করেন সংগঠন‌টির নির্বাহী প‌রিচালক জুবায়ের আহ‌ম্মেদ শিমুল।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন সংগঠনের সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের।

শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বৃত্তি কার্যক্রমের সার্বিক বিবরণ তুলে ধরেন টেক‌নিক‌্যাল কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম।

বক্তারা বলেন, এএমএফ শিক্ষাবৃত্তি কর্মসূচি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির একটি প্রয়াস। মেধাবী ও প্রান্তিক শিক্ষার্থীদের পাশে থেকে উদারতা ভবিষ্যতের আলোকিত নাগরিক গঠনে সহায়ক ভূমিকা পালন করছে।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাদের পরিবার ও শিক্ষাজীবনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তারা ‘উদারতা’ এবং এএমএফ শিক্ষাবৃত্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে ভালো মানুষ হয়ে সমাজে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার