বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির কাপসন্ডায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার।। স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতেন্ত্রর প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কাপসন্ডা মৎস্য সেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকী লাকি।

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আজিজ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী মোড়ল, কৃষক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম রাব্বি, মুক্তাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন, ইসমাইল সরদার প্রমুখ।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা তৌহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম শারাফাত।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান