রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে সাতক্ষীরা যশোর মহাসড়কে এ মানববন্ধন করেছে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিপর্যয়ের মুখে ইসলামী ব্যাংক। নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকেরই ভুয়া সার্টিফিকেট ছিল। এতে করে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির।

এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়ম-নীতি অমান্য করে অবৈধভাবে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের কে কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছিল।

তারা দাবি করেন, নিয়োগ প্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ ও দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন; যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার সৃষ্টি করে। বক্তারা তাদের অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও জানান, ইসলামী ব্যাংককে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বহিষ্কার করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে এস আলমকে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে আটক করার পাশাপাশি পাচার করা অর্থ উদ্ধার করতে হবে।

এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়