মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তর কোরিয়ায় ‘প্রথম করোনার উপসর্গ’

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসাংয়ে লকডাউন জারি করা হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএর খবর বলছে, সেখানে করোনার উপসর্গ রয়েছে এমন একজনকে শনাক্ত করা হয়েছে। এই প্রথম এমন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হলো বলছে উত্তর কোরিয়া সরকার।

এএফপির খবরে কেসিএনএর বরাতে জানানো হয়, উত্তর কোরিয় নেতা কিম জং–উন স্থানীয় সময় গতকাল শনিবার জরুরি পলিটব্যুরো বৈঠক করেছেন। করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা জারি ও জরুরি অবস্থা বাস্তবায়ন নিয়ে সেখানে আলোচনা হয়েছে। কোভিড–১৯ ধরা পড়লে ওই ব্যক্তিই উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রথম রোগী হিসেবে শনাক্ত হবেন। মহামারি রোধের জন্য দেশটির স্বাস্থ্য অবকাঠামোয় পর্যাপ্ত ব্যবস্থার অভাব রয়েছে।

কেসিএনএর খবরে বলা হয়, তিন বছর আগে ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়া চলে যান। তিনি ১৯ জুলাই ফিরে আসেন। দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যেকার কড়া নজরদারিতে থাকা সীমান্ত তিনি অবৈধভাবে পার হয়ে আসেন।

তবে ওই সীমান্ত পার হয়ে কারও যাওয়ার তথ্য নেই বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও উত্তর কোরিয়ায় কোনো সংক্রমণ নেই বলে পিয়ংইয়ংয়ের দাবি। দেশটির সীমান্তও বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী কেসাং শহরে ওই ব্যক্তিকে পাওয়া যায়। করোনা উপসর্গ থাকায় তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কেসিএনএর খবরে পরিস্থিতি বিপজ্জনক বলে জানানো হয়েছে। সন্দেহভাজন ওই করোনা রোগী থেকে বিপর্যয় হতে পারে বলে উত্তর কোরিয়ার সরকারের আশঙ্কা। সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন বলেছেন ভয়ংকর এই ভাইরাস দেশে ঢুকে পড়েছে। কেসাং শহর পুরোপুরি
অবরুদ্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা