মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশু‌নির উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আশাশু‌নি উপ‌জেলার শ্রীউলা ইউনিয়‌নে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার পবিত্র রমজান উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে, উদারতা যুব স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং সুমাইয়ার আয়োজনে মা‌ড়িয়ালাস্থ সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদারতা যুব ফাউন্ডেশনের পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল–এর সভাপতিত্বে এবং আল-আমিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদারতা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান, সিরাজুল কবির, শফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শাহাজাহান হাবিব এবং জয়নাল বিন ওসমান। এছাড়া উপস্থিত ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল মামুন, যুব সংগঠক শেখ মনিসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু তাহের, মোহাইমিনুল, নজরুল, হারান, সুমন, সোহেলসহ উদারতা যুব ফাউন্ডেশন ও উদারতা যুব স্পোর্টিং ক্লাবের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভাপতির বক্তব্যে উদারতা যুব ফাউন্ডেশনের পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, উদারতা যুব ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। পবিত্র রমজানের এই ইফতার মাহফিল শুধু ইফতার করার একটি আয়োজন নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়