বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্তকরণের দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের স্বারকলিপি প্রদান

রফিকুল আলম, বিশেষ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

বুধবার সকাল ১১টায় স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক, সাতক্ষীরা এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করে। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল স্বাক্ষরিত এই স্বারকলিপিতে ৪টি সুনির্দিষ্ট সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানসহ স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবি জানানো হয়।

নন এমপিও শিক্ষক-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাবলীঃ

১. শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার।

২. কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন।

৩. এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া, সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন। দুঃখের বিষয়, বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন।

৪, প্রতিবছর বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিও ভুক্ত করণ বন্ধ রাখা হয়।

স্বারকলিপি প্রদানের সময় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ