বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

মেহেদী হাসান শিমুল:- সাতক্ষীরা সদর উপজেলা বৃহত্তর বাজার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাজারে সকল দোকানদার ও ব্যাবসায়িক দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ডি, বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে ব্রহ্মরাজপুর বাজার কমিটির আহ্বায়ক সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে ও সাবেক মেম্বার খুরশিদ আলমের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন আপনাদের জন্য সদর থানার দরজা খোলা আমার সাথে কথা বলতে আপনাদের কোন লোক লাগবে না।আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের সকল প্রকার আইনগত সহযোগিতা করবো। আসন্ন দূর্গা উৎসবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সহযোগিতা কামনা করেন যাতে কোন আইন-শৃঙ্খলা বিঘ্ন না হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির সদস্য সচিব প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদ । এছাড়াও বক্তব্য রাখেন বাজার কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুর রশিদ ,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ জাকির হোসেন, মোস্তাক আহমেদ,আবু হাসান, শামীম সানা, সুবীর সাহা, আনারুল ইসলাম, নিখিল আঢ্য।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্য ওবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে এখন পর্যন্ত তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে নাবিস্তারিত পড়ুন

  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
  • ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
  • নতুন কাঠামোয় বাড়তি বেতন আগামি সপ্তাহে, অনেকের বেতন নির্ধারণে জটিলতা
  • কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন
  • নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা
  • সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
  • দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক