বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় ভাবে ছোট খাটো বিরোধ নিস্পত্তি করতে পারে গ্রাম আদালত। উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য বলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্ৰাম আদালত সরকারের আইনি আদালত। গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষন ও মামলার লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন।

এছাড়া গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এলাকায় প্রচার-প্রচারনার ব্যাবস্থাসহ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক ও নার্গিস সুলতানা।

প্রসংগত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর