রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দলীয় নেতাকে বহিস্কার, অতঃপর…

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে বহিস্কারের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উলিপুর থানায় জিডি করেছেন উপজেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ।

উলিপুর থানার ওসি তদন্ত রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্নভাবে তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। এরমধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ অন্যতম।

জানা গেছে, কোন রকম কারণ দর্শানো নোটিশ ছাড়াই এক চিঠিতে প্রভাষক নিমাই সিংহকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর স্বাক্ষর রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সম্বলিত প্যাডে গত ১৫ সেপ্টেম্বর সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করে এ বহিস্কারাদেশ দেয়া হয়। গত ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকসহ বিভিন্ন নেতার নামে বহিস্কারাদেশটি ডাকযোগে আসে।

ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই পত্রে নিমাই সিংহ এর নামের ভুল ছাড়াও ভাষাগত ভুলসহ অসংখ্য ভুল থাকায় দলের নেতাকর্মীদের সন্দেহ সৃষ্টি হয়। এ কারণে নিমাই সিংহ নিজেই বাদি হয়ে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার জন্য বৃহস্পতিবার রাতে থানায় জিডি করেন।

নিমাই সিংহ জানান, দলের সাধারণ সম্পাদকের সহি জাল করে এমন কাজ করা ধৃষ্টতার সামিল। সে কারণে আমি থানায় জিডি করেছি।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, নিমাই সিংহ দলের একজন একনিষ্ঠ কর্মী। ওই বহিস্কারাদেশ পত্রটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যারা এ কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিনি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক