শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“ওরা কুলাঙ্গার”

ধর্ষক সমাজের নিকৃষ্ট জীব, এতোটা বর্বর তারা
সম্ভ্রম ইজ্জত নারীর ভূষণ স্বীকার করে না যারা।
ওরা কুলাঙ্গার নর্দমার কীট ভেঙেছে ধৈর্যের বাঁধ
কঠোর শাস্তিতে ঘুচুক ওদের বেঁচে থাকার সাধ।

হিংস্র মনোভাবে পশুর মতো লোলুপ দৃষ্টিতে চায়
ধুরন্ধর প্রকৃতির হিংস্র শকুন হায়েনার মতো ধায়।
নারীকে অসম্মান করে যারা সর্বদা করছে হেলা
সবাই এবার রুখে দাঁড়াবো বুঝবে এবার খেলা।

সমাজ সভ্যতায় প্রভাব পড়ছে বিপন্ন হচ্ছে মন
এহেন বর্বর নারকীয় যজ্ঞে ভুগছে অনেক জন।
মানবিক চেতনায় বিদীর্ণ হিয়া ন্যাক্কারজনক কাজে
অপরাধ প্রবণতা বেড়েই যাচ্ছে সময়টা খুব বাজে।

মনুষ্যত্ব বোধ ভূলন্ঠিত আজ ভাঙছে সবার আশা
নৈতিক অবক্ষয়ে বিধ্বস্ত ধরা ভুলে যাচ্ছি ভাষা।
বিচার ব্যবস্থায় প্রভাব খাটিয়ে কূটবুদ্ধিতে তাজা
সুকৌশলে পার পেয়ে যায় এড়িয়ে যেতে সাজা।

বিদ্যালয় প্রাঙ্গণ মর্যাদা-পূর্ণ পবিত্র বলে জানি
সেখানে নিয়েও ধর্ষণ করে কেমন করে মানি?
এহেন বর্বরে জড়িত সবার আসুন বয়কট করি
বিকৃত মস্তিষ্ক কুকর্ম কারীকে সবাই মিলে ধরি।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান