বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কংগ্রেস সভাপতি পদে ফিরে আসতে পারেন রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি পদে ফিরে আসার ব্যাপারে আবার ভাবনা-চিন্তা করতে পারেন রাহুল গান্ধী। শনিবার (১৬ অক্টোবর) পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে দলের কার্যকরী সমিতির বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন বলে দাবি এক দলীয় সূত্রের।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

গত লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল। তারপর থেকে দলের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সোনিয়া গান্ধী। ঐ পদে স্থায়ীভাবে রাহুলকে চেয়ে ইতিমধ্যেই দলের অন্দরে আর্জি জানিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা। তাদের মধ্যে রয়েছেন পঞ্জাব, রাজস্থান ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

তারপরই কংগ্রেস সূত্রের দাবি, রাহুলই জানিয়েছেন, পুনরায় দলের সভাপতি পদে ফিরে আসার বিষয়ে ভাবনা-চিন্তা করবেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে দলের সভাপতি নির্বাচন নিয়ে টানাপোড়েনের আবহে বেশ কয়েক জন কংগ্রেস শীর্ষ নেতা কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কপিল সিব্বল, গুলাম নবি আজাদদের মতো নেতারা। তাদের দাবি, কোনো স্থায়ী সভাপতি না থাকায় সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে কংগ্রেস।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬