রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপাল খুললো না কোনো তারকারই

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে গণভবনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঘোষিত তালিকায় কোনো তারকা প্রার্থীর নাম নেই।

এবার সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অন্তত ১৭ জন তারকা শিল্পী। তারা হলেন-সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি, শাহনুর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নুসরাত ফারিয়া প্রমুখ। তাদের কাউকেই এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

গেল জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও তারকা শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা যায়। তাদের মধ্যে লাকী ইনাম, সুজাতা বেগমের মতো বরেণ্য শিল্পীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর কিংবা নুসরাত ফারিয়ার মতো তারকারা। তবে শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পেলেন না।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

গতবারের সংরক্ষিত নারী আসন থেকে লাকী ইনামের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা ছিল। তাই এবার তিনি এমপি হচ্ছেন বলে খবর চাউর হয়েছিল। তবে শেষমেশ তারও কপাল খুলেনি।

এছাড়া শমী কায়সার ও তারিন জাহানের নামও আলোচনায় থাকলেও তাদের ভাগ্যেও জোটেনি আওয়ামী লীগের মনোনয়ন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনারবিস্তারিত পড়ুন

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে চুরির এক অভিনব ঘটনারবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের স্বার্থে আমাদের যখন যেখানে যাওয়াবিস্তারিত পড়ুন

  • ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব
  • পেনশনব্যবস্থায় সংস্কার : পাঁচ বছর চাকরিতে পেনশনের সুযোগ, বাড়ল সর্বোচ্চ হারও
  • যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
  • বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা সেই এমপির জন্ম ১৯৮১ সালে, বাবা এখনো জীবিত
  • এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
  • পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
  • সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা