মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা: “এক ফালি চাঁদ”

“এক ফালি চাঁদ”

ডা. গোলাম রহমান (ব্রাইট)

তুমি আমার হৃদয়ের আকাশে এক ফালি চাঁদ,
এক হাসিতেই ম্লান হয়েছে উঁচু নিচু খাদ।
এই আঙিনায় এসেছিলে তুমি কোন এক রাতে,
সবই আছে আগের মতোই তুমি নেই সাথে।
সেদিনের সেই সলজ্জ হাসি আজো মনে পড়ে,
মেঘলা আকাশে ম্লান চন্দ্রিমা স্মৃতির পাতা নড়ে।

স্বল্প আলোকে মুকুলিত হাসি পুষ্প যেন ফোটে,
অদৃষ্টের ইচ্ছায় পেলে অনুকম্পা স্বপ্ন জেগে ওঠে।
বনেদি ভঙ্গিতে নিবেদন করি যত প্রেম গাঁথা,
দুরন্ত অভিলাষে অক্ষম প্রয়াস নিত্য লাগে ব্যথা।
সুগম্ভীর কায়ার দ্বিধান্বিত মুঠোয় স্বপ্ন আশা জপী,
চাপা আর্তনাদে ক্ষুধার গর্জন কার পানে সঁপি!

হিরন্ময় দীপ্তে মুখরিত চোখে হঠাৎ বৃষ্টি নামে,
অচেনা ষ্টেশনে জীবনের ট্রেন কবে জানি থামে!
দুস্তর প্রান্তরে উদাম-দিগম্বরে একা পড়ে থাকি,
বুঝেছি এবার সহস্র ঐকতানে বুকে ধরে রাখি।
মন রাঙিয়ে রক্তিম প্রান্তরে একা ভাবি বসে,
ঈশান কোণে কালো আঁধার বৃষ্টি এলো কষে।

কবি:
ডা. গোলাম রহমান (ব্রাইট)
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
তারিখ- ১৩/০৭/২০২০ ইং

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা