শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক রকিব

এস. এম সাব্বির হোসেন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়রা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুল কবির সম্রাট। আর সাধারণ সম্পাদক হয়েছেন এম, রকিব হাসান।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কয়রা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবানে বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতি ও সম্মতিতে নতুন ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট কেআরইউ’র প্রতিষ্ঠাতা টানা দ্বিতীয় বারের সভাপতি এবং জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও খুলনাঞ্চলের দৈনিক পূর্বাঞ্চলের কয়রা উপজেলা প্রতিনিধি। সাধারণ সম্পাদক এম, রকিব হাসান জাতীয় দৈনিক অধিকার’র কয়রা উপজেলা প্রতিনিধি।

কেআরইউ’র সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক খোলা কাগজ এবং গোপালগঞ্জের আঞ্চলিক পত্রিকা দৈনিক ভোরের বাণী’র ভ্রাম্যমাণ প্রতিনিধি মো: ইকবাল হোসেন। সহ-সভাপতি-২ হয়েছেন দৈনিক নওয়াপাড়া’র কয়রা উপজেলা প্রতিনিধি শেখ শামসুজ্জামান ইমন।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শাহানুর আলম, কোষাধ্যক্ষ- মো: আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক- মো: আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক- শুভ মন্ডল, প্রচার সম্পাদক- মো: ফয়সাল হোসেন, ক্রীড়া ও সাংকৃতিক বিষয়ক সম্পাদক- মো: রিপন সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মো: মুকুল হোসেন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মো: সাব্বির হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো: জহুরুল হক, মো: আলাউদ্দীন, মো: আবু বকর ছিদ্দীক, ধীরাজ কুমার রায় এবং সাইদুল ইসলাম। সাধারণ সদস্য মনোনীত হয়েছেন আলমগীর হোসেন ও জনাব টিটু।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির