বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম সংগ্রহ শুরু, দেশের বাজারে মিলবে সাতক্ষীরার নানান জাতের আম

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ শুরু করা হয়েছে।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে সদর উপজেলা ফিংড়ির আম চাষী বেল্লাল হোসেনের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনির হোসেন, আম চাষি মো. বেল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, কমলেশ সরকার।

আরো উপস্থিত ছিলেন এনডিসি প্রণয় বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবণী সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামন, সুমন কুমার সাহা, মো. আসাদুল ইসলাম, আইরিন সুলতানা, আম চাষি মাওলানা আব্দুল মোমিনসহ এলাকার আম চাষি বৃন্দ।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরার আম দেশের সব অঞ্চলের চেয়ে আগে বাজারে আসে এবং এই আমের চাহিদাও রয়েছে ব্যাপক। সে কারণে সাতক্ষীরার আমের সুনাম দেশ ছাড়িয়ে এখন বিদেশেও স্থান করে নিয়েছে। সাতক্ষীরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। দেশের অর্থনীতিতে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূলত ভৌগলিক অবস্থানগত ও জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাতে গরম এবং মৌসুমি বায়ু অন্য সব জেলার আগে প্রবেশ করে। যে কারণে সাতক্ষীরা রাম দ্রুত পেকে থাকে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার আমই দেশের বাজারে সবচেয়ে আগে আসে । এই কারণে এর চাহিদাও সবচেয়ে বেশি। এ জেলার আমের স্বাদ অতুলনীয়।
এ বছর প্রায় ৪০০ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

তিনি আরও বলেন, ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হচ্ছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে হিমসাগর ও আম্রপালি জাতের আমের চাহিদা রয়েছে।

সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।

আমের বাজার নিয়ে সাতক্ষীরা বড়বাজার পাকা ও কাঁচামাল ব্যবসায়ী কমিটির সেক্রেটারী রজব আলী বলেন, দেশ ও দেশের বাইরের বাজারে সাতক্ষীরার আমের একটি সুনাম রয়েছে। এই সুনামকে অক্ষুন্ন রাখতে আমরা সাতক্ষীরা বড়বাজার কমিটির পক্ষ থেকে কেমিক্যালমুক্ত ও সৌলভ্য মূল্যে সুস্বাদু আম বাজারজাত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। সাথে সাথে আমাদের বড় বাজার থেকে আম সংগ্রহের আহ্বান জানাচ্ছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে, চলতি মৌসুমে সাতক্ষীরার ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আমবাগানে উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যেখান থেকে ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। যার মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসন ইতিমধ্যে আম বাজারে সংগ্রহের জন্য ক্যালেন্ডার ঘোষণা করেছে, ৫ মে থেকে বাজারে থাকছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ২০ মে থেকে শুরু হবে হিমসাগর বাজারজাত। ২৭ মে থেকে পাওয়া যাবে ল্যাংড়া এবং ৫ জুন থেকে বাজারে উঠবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল