শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ঘুরে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মাহমুদুল হক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও বনবিবির বটতলা ঘুরে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক।

সোমবার (৫ মে) সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন পরবর্তী দেবহাটায় আসেন তিনি।

এসময় সুন্দরবনের আদলে গড়ে ওঠা ইছামতি নদীরতীরে রূপসী ম্যানগ্রোভ ঘুরে ঘুরে দেখেন ও ছবি তোলেন।

সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের বিনোদনের কথা চিন্তা করে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র গড়ে তোলায় তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এদিকে দেবহাটায় পৌঁছালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার (সহকারী জজ) শামসুন নাহার, বেঞ্চ অফিসার মো.আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মো. একরামুল কবীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব আব্দুল্লাহ, ছাত্র প্রতিনিধি আবু রায়হান প্রমুখ।

পরে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরে ৪শত বছরের ঐতিহ্যবাহী বনবিবির বটতলা পরিদর্শন করেন বিচারপতি মাহমুদুল হক।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান