শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার পাইকগাছায় ইট বোঝাই ট্রাক কালভার্ট ভেঙ্গে খালে

খুলনার পাইকগাছায় ইট বোঝাই ড্রাম ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে পড়েছে।

৭ মে বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়ানের মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কালভার্টটি একটি ইট বোঝাই ট্রাক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

তবে ট্রাক চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটি ১৯৯০-৯১ অর্থবছরে থার্ড ফিশারিজ প্রকল্প এর আওতায় নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি দুর্বল হয়ে পড়েছিল। কালভার্টটি ভেঙে পড়ার ফলে মধুখালীসহ আশেপাশের ৬-৭টি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে স্কুল শিক্ষার্থী, মৎস্য ব্যবসায়ী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। স্থানীয়রা জানান, এই কালভার্টটি ছিল এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম, যা এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা নিশান বিশ্বাস বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা তারই ফল। দেলুটির ইউপি সদস্য চম্পক বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত কালভার্টটি মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির