শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি মিন্টু, সম্পাদক রাসেল

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমাদ রাসেল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে রহমান আজিজ
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য আমিরুল ইসলাম কাগজী ও সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ দ্বিবার্ষিক রিপোর্ট পাশ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেলের নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্বভার অর্পন করেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত), সহ-সভাপতি আল মামুন খান(বিজনেস স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (সুমন) (রুপালী বাংলাদেশ), কোষাধ্যক্ষ রহমান আজিজ (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (এখন টিভি), দপ্তর সম্পাদক আব্দুল হালিম (দৈনিক জনতা), কল্যাণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (গাজী আক্তার) (দেশ বর্তমান), প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান (মাসফি) (কালের কন্ঠ), ক্রীড়া সম্পাদক মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) কালবেলা, সাংস্কৃতিক সম্পাদক মিলন মাহমুদ রবি (বাংলাভিশন।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত বলেন, আমরা খুলনা বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে আছি। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় খুলনা থেকে, অথচ সবচেয়ে কম ব্যয় হয় খুলনাতে। তাই খুলনার উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। তাহলে আমরা সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হতে পারবো।

সাধারণ সভায় কেডিজেএফের বিদায়ী সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে গিয়েছি। আমরা ভেদাভেদ না করে সবাই এক হয়ে এগিয়ে যাই, সবার প্রতি এই অনুরোধ থাকবে।

দুই বছরের কার্যক্রম তুলে ধরে বিদায়ী সেক্রেটারি রিজভী নেওয়াজ বলেন, আমরা গত দুইবছরে একটি পিকনিকসহ কয়েকটি অনুষ্ঠান করেছি। আমরা সংগঠনের একটি ওয়েবসাইট করেছি। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এখনো অফিস নিতে পারিনি। আমরা আশাকরি নতুন কমিটি আমাদের রেখে যাওয়া কাজ শেষ করবে।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, খুলনা বিভাগীয় সাংবাদিকদের একত্রিত করতে হবে। আমাদের উদ্যমী হতে হবে। কাউকে দোষারোপ না করে এক হয়ে কাজ করতে হবে।

এজিএমে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সদস্যরা সংগঠনকে এগিয়ে নিতে নতুন কমিটির প্রতি আহ্বান জানান। খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামকে শক্তিশালী করতে খুলনা বিভাগের জেলাগুলোর কমিটিকেও শক্তিশালী করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকেবিস্তারিত পড়ুন

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতাবিস্তারিত পড়ুন

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ