শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান

কলারোয়ায় টাস্কফোর্স এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে আইসক্রীম উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে মারিয়া সুপার আইসক্রীম এর মালিক মোঃ ফারুক হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যবৃন্দ।

এদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবেলেট এবং ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির আভিযানে আমবাগান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে বিহারীনগর হতে ২৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবেলেট আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপি’র আভিযানে কাদপুর হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপি’র আভিযানে হিজলদী কুলবাগান হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলূইগাছা বিওপি’র পৃথক দুইটি আভিযানে শালবাগান ও নটিজঙ্গল হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে চাঁন্দা মাঠ হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে পদ্মশাখরা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে বিহারীনগর হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান মাঠ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৯০ হাজার টাকা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা