সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টম্বর) ১২ রবিউল আউয়াল বিভিন্ন মসজিদে দিবসটি উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন যোহর নামাজের পর উপজেলা পরিষদ মসজিদে ইউএনও জহুরুল ইসলামের সভাপতিত্বে মহানবীর সিরাত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ জাহাঙ্গীর হোসেন।

এ সময় নবী (সা.) এঁর উপর বক্তব্য রাখেন মসজিদের খতিব ও পেশ ঈমাম মাওলনা খায়রুল ইসলাম ও হাফেজ মাহবুবর রহমান।
তারা বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাবা আব্দুল্লাহ ও মা আমিনা। ৬৩২ খ্র্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শামছুর রহমান ও মুসল্লিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার এরশাদ আলী।

একই রকম সংবাদ সমূহ

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকেবিস্তারিত পড়ুন

  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য