বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুষ্টি সচেতন কমিটি গঠন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদে ২১ সদস্য বিশিষ্ট মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তাসহ এই কমিটির গঠন কার্যক্রমে দাতা সংস্থা আইএফএডি এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড্ নিউট্রিশান(জিএআইএন) এর কারিগরি সহযোগিতা প্রদান করছে। কৃষি বিভাগের সার্বিক নির্দেশনায় এই প্লাটফর্মটি গঠন করা হয়।
সোমবার (১৭ মার্চ) হেলাতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিটি গঠনের প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়। কমিটির মূল উদ্দেশ্য সম্পর্কে কর্মকর্তারা বলেন, হেলাতলা ইউনিয়ন পরিষদকে নিউট্রিশন সেন্টার হিসেবে গড়ে তোলা। যাতে করে সকল সদস্য এবং স্থানীয় জনগণের সুষম পুষ্টি নিশ্চিত করা যায়। এটি সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা (ঘচঅঘ-২) বাস্তবায়নেও সহায়ক হবে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সদস্য সচিব স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবা খাতুন। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল হক। এ কমিটিতে মোট ২১ সদস্য রয়েছেন। এর মধ্যে ৪ জন নারী এবং ১৭ জন পুরুষ সদস্য অন্তর্ভুক্ত।
কর্মকর্তারা জানিয়েছেন, হেলাতলা ইউনিয়নে এ ধরনের কার্যক্রম প্রথম শুরু হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভ বৈরাগী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কনসালটেন্ট চেইন নীহার কুমার প্রামানিক।
কমিটি গঠনের এই অনুষ্ঠানে তহমিনা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশগ্রহণ করেন। কমিটির সুফল এবং ইউনিয়ন পরিষদের কাজ সম্পর্কে প্রধান অতিথি বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জনগণ সুষম পুষ্টি পাওয়ার সাথে সাথে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। বিভিন্ন কৃষি ও পুষ্টি বিষয়ক উদ্যোগ এবং কর্মসূচি বাস্তবায়ন করে সাধারণ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।
এছাড়া, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরো শক্তিশালী এবং সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নগুলো উন্নতির পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। এ ধরনের প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য এবং পুষ্টির মান উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু