বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলীয় শৃঙ্খলা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন হবে: সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা তারেক জিয়ার ১২ দফা বাস্তবায়ন করতে চাই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।’

সোমবার (১৭ মার্চ)দুপুরে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, ‘তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। নিরহংকার ও বিনয়ী আচরণ করে মানুষের মন জয় করুন।’

তিনি আগামীতে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নারী সমাবেশ আয়োজন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ বলেন, ‘বিএনপি দলীয় শৃঙ্খলাকে বিশেষভাবে গুরুত্ব দেয়।’
সকলকে তারেক রহমানের ১২ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহবান জানান তিনি।

সভায় সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নে উঠান বৈঠক কর্মসূচি আয়োজনের কথা উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী ও যুগ্ম আহবায়ক কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলাম।

উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মহিলা দলের আহবায়ক রাশিদা আশরাফ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

এসময় আসাদুজ্জামান আসাদ, মাহফুজার রহমান, রফিকুল ইসলাম, শেখ ফারুক আহমেদ, মাগফুর রহমান রাজু, আমিনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, রুহুল আমিন খোকন, আবু রায়হান, শফিউল আলমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত