সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলো ৪১৪ জন মেধাবী শিক্ষার্থী

কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট(ট্যাব) বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক ও সমমানের মাদ্রাসায় অধ্যায়নরত নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে ওই ট্যাব তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে রবিবার( ৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সেহাগ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাবেক আ’লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

সব শেষে উপজেলার ৪৩ টি হাইস্কুল ও ২৬ টি মাদ্রাসা থেকে ৯ ম ও ১০ শ্রেণীতে অধ্যায়নরত স্কুল প্রতি ৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পর্যায়ক্রমে ৪১৪ টি ট্যাবলেট(ট্যাব) উপহার হিসাবে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট