বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মারপিটের শালিসে বাদীপক্ষের গলায় খুর মারলেন প্রতিপক্ষরা, গ্রেপ্তার-৩

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ কেন্দ্রিক মারপিটের শালিস বৈঠক চলাকালে বাদীপক্ষের ওপর ফের হামলাসহ তিনজনকে খুর মেরে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার সখিপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো খুরের আঘাতে বাদী পক্ষের লোকজনদের মধ্যে দক্ষিণ সখিপুরের নূর আহম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩৬) ও দুই ভাতিজা ইয়াছিন আলী (৪০) এবং আশরাফুল ইসলাম (৩২) গুরুতর জখম হয়।

তাছাড়া প্রতিপক্ষের এলোপাতাড়ি মারপিটে আহতও হন বাদী পক্ষের বেশ কয়েকজন। ধস্তাধস্তির এক পর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে চলমান ওই শালিস বৈঠকটি পন্ড হয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এঘটনায় আহতদের পক্ষে নূর আহম্মদের অপর ছেলে ইসরাফিল সরদার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৫) দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ সখিপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহ সরদার (২৫), রফিকুল ড্রাইভারের ছেলে হযরত আলী (৩০) ও পিয়ার আলীর ছেলে আমিরুল গাজী (৩৮)। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিতসহ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।
মামলার বাদি ইসরাফিল সরদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৭ এপ্রিল তার প্রতিবেশী চাচা আব্দুর রহমানকে মারপিট করে পাশ্ববর্তী শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহসহ প্রতিপক্ষের লোকজন। শনিবার বিকেলে দুপক্ষকে নিয়ে সখিপুর আলিম মাদরাসায় শালিস বৈঠকে বসেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। শালিসে একাধিক ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ঘনাতেই দুপক্ষের বাকবিতন্ডতায় উত্তপ্ত হয়ে ওঠে শালিস বৈঠক। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি ও মারপিট। ধস্তাধস্তি ও মারপিটের মাঝেই তাদের কয়েকজনকে ধারালো খুর দিয়ে পোচ দেয় প্রতিপক্ষরা। পরে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করে রাতেই থানায় মামলা দায়ের করেন তিনি।
এ ব্যাপারে সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাদি ও বিবাদী উভয়পক্ষের সিদ্ধান্তে আলিম মাদরাসায় শালিস বৈঠকটি বসানো হয়েছিল। কিন্তু শালিসে আলোচনার মাঝেই এমন অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এমন ঔদ্ধত্যপূর্ণ ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত