বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

কলারোয়ায় ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা পরিষদ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিন মন্ত্রণালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ,এইচ,এম শফিউল ইসলাম মোল্লা জামান, বিসিএসআইআর’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার আজিজুল হক, সহকারী পরিচালক কাজী মোঃ ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাবেক আ’লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে লাগসই প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণে বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প পরিষদ, সরকারী জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ও কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া স্টলে প্রযুক্তি প্রয়োগে বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত