শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

শেখ জিল্লু, শেখ শাহাজাহান আলী শাহীন ও জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনূর্ধ্ব -১৭) শিরোপা জয় করেছে কলারোয়া পৌরসভা।

শনিবার বিকেল ৪টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কয়লা ও কলারোয়া পৌরসভা।

খেলার পাঁচ মিনিটে কলারোয়া পৌরসভা গোল করে এগিয়ে যায় কিন্তু খেলার দশ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল পরিশোধ করে কয়লা ইউনিয়ন পরিষদ।
প্রথমার্ধ ১-১ গোলে সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুতে উভয় দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে ৩-০ গোলে কলারোয়া পৌরসভা দল কয়লা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার আপ হয়েছে কয়লা ইউনিয়ন পরিষদ।
ম্যান অব দ্য ম্যাচ কলারোয়া পৌরসভার গোলরক্ষক ঈমন, সেরা গোলদাতা পৌরসভার মুন্না এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট কয়লা ইউনিয়ন পরিষদের আশিক হোসেন রাব্বি।
খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান বাবু, সাজিদুল করিম তপু, এবং ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্যানেল মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকিমুদ্দীন আখিঁ, পৌরসভার আয়কর নির্ধারক মোঃ নাজমুল হোসেন, মোঃ আসাদুজ্জামান তুহিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড: শেখ কামাল রেজা, আলহাজ্ব আব্দুর রহিম বাবু, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মোঃ মফিজুল ইসলাম, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, রেফারি ঈমন হোসেনসহ অসংখ্য দর্শক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত