শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মারকাযুল ইলমী ওয়াদ-দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ার মির্জাপুরের মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) কলারোয়া পৌরসভার অডিটোরিয়ামে মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে ওই অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খাঁন মো. মিজানুল ইসলাম সেলিম।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন- ‘মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইসলামের সকল শিক্ষা মানব জীবনে গ্রহন ও পালন করার ফলেই মানুষ জ্ঞানী এবং শ্রেষ্ঠ জীব হয়েছে। আর এই জ্ঞানকে অস্বীকার করার কারণে ইবলিশ শয়তানে পরিণত হয়েছে। নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও পারিবারিক শিক্ষা মানবজীবন কে গঠনে মূল ভুমিকা রাখে।’

তিনি পরিবার থেকে ইসলামি শিক্ষা গ্রহন করার তাগিদ দিয়ে জীবন গড়ার পরামর্শ দেন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কয়লা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন ও বেত্রাবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনারুল ইসলাম, মুহিত হোসেন, মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার, প্রভাষক মতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অতিথি শিক্ষক কলারোয়া উপজেলা মসজিদের মুয়াজ্জিন মাওলানা ক্বারী জাহাঙ্গীর হুসাইন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ, নাতে-রাসুল, বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, মহান আল্লাহর ৯৯ নামের সিফাত, কোরআনে বর্ণিত ২৫জন নবী ও রাসুলের নাম মুখস্থ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বংশ পরম্পরায় হযরত আদম (আ.) নাম মুখস্থ, মহাগ্রন্থ আল কোরআনের ১১৪টি সুরার নাম মুখস্থ করে পরিবেশিত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ