শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃ*ত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি শামীনুল ইসলাম জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অপমৃত্যুর রেকর্ড থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- শনিবার বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মিয়ারাজ বিশ্বাস (৬২) নামের একজন কৃষক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে নিয়ে আসার পর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে পারিবারিক ঝগড়াঝাটির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেলেও ময়না তদন্ত প্রতিবেদন ও অধিকতর তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবীর হোসেন চৌধুরী জানান, কাদপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মিয়ারাজ বিশ্বাস (৬২) নামের একজন কৃষক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন। মিয়ারাজের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

স্থানীয় সাদাত হোসেন জানান, মিয়ারাজ শুক্রবার রাতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা এলাকার ক্লিনিকে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থা দেখে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মিয়ারাজের মৃত্যু হয়।

চন্দনপুর ইউনিয়নের ২নম্বর কাদপুর ওয়ার্ডের মেম্বর নিজাম উদ্দিন মন্টু জানান, ২ সন্তানের জনক মিয়ারাজ বিশ্বাস পেশায় একজন কৃষক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ