শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিতর্ক ও রচনা প্রতিয়োগিতায় গার্লস হাইস্কুলের জয়জয়কার

শেখ জিল্লু, কলারোয়া : কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করলো কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল।

সোমবার কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সামনে এগিয়ে রইল এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা অদম্য মানসিতার পরিচয় দিয়ে চমৎকার উপস্থাপনা ও যুক্তি-তর্কে প্রতিপক্ষ দলকে পরাজিত করে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে এ শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী মিথিলা ফারজানা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। রচনার বিষয় ছিলো: অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।

অপরদিকে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের বিষয় ছিলো: রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া হাইস্কুল, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কাজীরহাট গার্লস হাইস্কুল। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ৩ শিক্ষার্থী হলো: আনিকা তাহসিন (দলনেতা), নিশাত তাসনিম ও আনতাসি জাহান। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে দশম শ্রেণির ছাত্রী আনিকা তাহসিন।

উপজেলাব্যাপী হওয়া এ প্রতিযোগিতায় উভয় ইভেন্টে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল বিজয়ী হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস প্রকাশ করে। প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব শিক্ষার্থীদের এ অভাবনীয় অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে নিয়মিত অনুশীলন বজায় রাখতে হবে। তিনি দুর্নীতি দমন কমিশনের এ আয়োজনকে স্বাগত জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত