শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে ৯পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯পিচ স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গরবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহ ভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯ লক্ষ টাকা। তবে স্থানীয়রা বলছে এই সীমান্ত দিয়ে কোন ভাবেই স্বর্ণ চোরাচালানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না।

খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন