শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতার ব্যতিক্রম উদ্যোগ

কলারোয়ায় মাদকসেবন ছাড়ার শপথ অর্ধশত যুবকের

সাতক্ষীরার কলারোয়ায় মাদকের ভয়াল গ্রাস থেকে যুব ও তরুণদের মুক্ত করতে তওবা পড়িয়ে মাদকমুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করা হলো। প্রায় অর্ধশত তরুণ ও যুবক মাদক ছেড়ে সমাজ বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করার শপথ নিলেন। ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয় উপজেলার যুগিখালি গ্রামে।

‘মাদককে না বলি, সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ি’- স্লোগানে মাদকবিরোধী ওই অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় আয়োজন করেন যুগিখালি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি।

মাদক ছেড়ে নতুন জীবনে পা রাখা তরুণদের উদ্দেশ্যে বিএনপি নেতা রবিউল ইসলাম বলেন, ‘তাঁর নিজ এলাকা যুগিখালিতে মাদকসেবী ও মাদক বিক্রেতার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। মাদকসেবী তরুণরা মাদকের অর্থ জোগাড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছিলো। তাদেরকে মাদক ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে গ্রামের সচেতন মানুষের সহযোগিতায় তিনি কাজ শুরু করেন। প্রায় আড়াই মাসের টানা প্রচেষ্টায় মাদক থেকে ফেরানো সম্ভব হয়েছে একদল তরুণ ও যুবকদের। মাদকবিরোধী এই উদ্যোগ চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।’

অনুষ্ঠানে মাদক ছেড়ে দেয়া তরুণদের তওবা পড়ান স্থানীয় ক্বারি মোহাম্মদ মুবারক।

মাদক ছেড়ে সুপথে আসা এক যুবক জানান, ‘তিনি তিন দিনে বিশ হাজারের বেশি টাকা মাদকদ্রব্য সেবনে ব্যয় করতেন। কাউকে না জানিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করতেন বন্ধুদের নিয়ে। আজ তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন বলে তওবা করেছেন।’

সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম আরো জানান, ‘এরা মাদক ছাড়ার পরও তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সেই সাথে অন্যান্য মাদকসেবীদের সুপথে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান থাকবে।’

মাদকবিরোধী ব্যতিক্রম এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা