সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত

“পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্য সামনে রেখে, সাতক্ষীরার তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে, শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।

সভাপতিত্ব করেন তালা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামান।

ফুলকুঁড়ি আসরের সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মমতাজ উদ্দীন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, সাংবাদিক নজরুল ইসলাম, খুলনা মহানগর ফুলকুঁড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায় ৯ ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক