শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: ‘মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, পাচার প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারবে ঘৃণ্য এই অপরাধ রুখতে। পাশাপাশি পাচারের শিকারদের আইনি অধিকার নিশ্চিতে আমাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায় বিচার পান’।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, ব্র্যাকের এম আর এস সি কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন রশিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ মোল্লাসহ উপজেলার মানব পাচার ও অভিবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে