বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কলারোয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতারপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ।

অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, দেবহাটা টিএইচও ডা. শফিকুল ইসলাম, ডা. মেহের উল্লাহ, জেলার অন্যতম সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলি বাবু, থানার উপপরিদর্শক নাসির, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম মফি, বিএনপি নেতা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, ইয়াছিন আলি, মুজাম আলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু ও রুহুল আমিন খোকন, ঝাউডাঙ্গা বাজারের তরুণ ব্যবসায়ী বদরুজ্জামান বিলাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কারিম, যুবদল নেতা আকতারুজ্জামান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, ছাত্রদল নেতা আবির হোসেন, আকিব, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!