শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামের সেই বৃদ্ধা পিটিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ এলাকায় অবস্থান করছে এমন গোপন খরবে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিকুইজেশন এর মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন (৭৪) কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল (৩০)।

এ ঘটনার পরপর হত্যাকারীও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ০৯, জিআর-২৮/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন