বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সর্বজনবিদিত আগরদাঁড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালামের দাফন সম্পন্ন

কলারোয়ার প্রিয়ভাজন ব্যক্তি শিক্ষাবিদ সাতক্ষীরার আগরদাঁড়ি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালাম (৭০) ইন্তেকাল করেছেন।

বুধবার(১১ জানুয়ারী) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তিনি সহধর্মিণী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের তুলসীডাঙ্গা(পশ্চিম) গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে তিনি আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে মুহাদ্দিস আব্দুস সালাম মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরাসহ কলারোয়াব্যাপী আপামর মানুষের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। পবিত্র কোরআন ও হাদিসের উপর তাঁর পাণ্ডিত্য ছিল সর্বজনবিদিত।

জানা যায়, মুহাদ্দিস আব্দুস সালাম কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি ও দেওবন্দ মাদ্রাসা থেকে হাদিসের উপর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, উদার ও পরোপকারী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়েছেন এলাকার সকল বয়সী মানুষ। যার প্রমাণ মেলে তাঁর জানাযায় শরিক হওয়া বিপুল মানুষের উপস্থিতিতে।

বুধবার আছরের নামাজের পর মরহুমের বাসভবন সংলগ্ন একটি স্থানে অনুষ্ঠিত নামাজে জানাযাপূর্ব আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারি, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বকর সিদ্দিক, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক গোলাম জাকারিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, ডা: রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক আলমগীর আজাদ, বদরুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদ, আলমগীর হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল