শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন

কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা-২৩’র উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলাটি অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ মে) সকাল ১১টায় মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

পরে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধি ও প্রান্তিক কৃষকবৃন্দ।

মেলায় উপজেলার নার্সারী পল্লী কৃষকদের তত্ত্বাবধানে ৮টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, মেলায় অংশগ্রহনকারি স্টলগুলি হলো- মিস্টার আলু উৎপাদান প্রযুক্তি, মুখী কচু উৎপাদান প্রযুক্তি, লাকী নার্সারি এন্ড ভ্যারাইটিস, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি লিঃ, পারভেজ এন্ড ইত্যাদি বাণিজ্য ভান্ডার, কৃষি পণ্য প্রদর্শনীয় ও গাছ আলু / মেটে আলু উৎপাদন প্রযুক্তিসহ অন্যান্য।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত