রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস” পালিত

কলারোয়ায় বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস- ২৩’ পালিত হয়েছে।

সোমবার (৮ মে) দিবসটি পালনে আলোচনা সভা, বৃক্ষরোপন, রচনা প্রতিযোগীতা ও ঘূর্ণিঝড় ‘মোচা’ মোকাবেলায় আগাম প্রস্তুতিতে ফাস্ট এইড ও উদ্ধারকার্যের মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কলারোয়া উপজেলা দলের আয়োজনে পাবলিক ইনস্টিটিউটে চত্বরে দলনেতা মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমের অংশ হিসাবে “করোনা ভাইরাস” প্রতিরোধে সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভূমিকা শীর্ষক অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় ২৮ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহতী জন হেনরী ডুনান্ট (প্রথম শান্তিতে নোবেল পুরষ্কার জয়ী)’র জন্মদিন উপলক্ষ্যে বিশ্বের ১৯২টি সোসাইটির ১৪+ মিলিয়ন স্বেচ্ছাসেবক সারা বিশ্বে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসটি পালন করে আসছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন