মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দমদম বাজারের সরকারী জমি দখল করে পাকা ঘর নির্মানের মহা উৎসব

বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়ার দমদম বাজারের সরকারী জমি দখল করে পাকা ঘর নির্মানের মহা উৎসব চলছে। এ যেন হরিলুট চলছে, দেখার যেন কেউ নেই।

দমদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন-পাঁচপোতা গ্রামের আজগর আলী ও আলাউদ্দীন সরকারী জায়গা দখল করে ১০টি পাকা ঘর নির্মান করেছে। এখন দেখছি আবু তালেব নামে এক ব্যক্তি সরকারী খাস খতিয়ানের জমি দখল করে পাকা ঘর নির্মানের চেষ্টা করছে। একের পর এক সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ করায় বাজারে ঢোকার পথও বন্ধ হয়ে যাচ্ছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মাজেদ বিশ্বাস বলেন-তিনি দমদম বাজারে হাফ শতক জমি ক্রয় করেছেন। সে জমিও আজগার ও আলাউদ্দীন দখল করে নিয়েছে। গত রোববার সকালে সরকারী জায়গা দখল করে ঘর নির্মানের খবর পেয়ে
সোনাবাড়ীয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ঘটনা স্থান পরিদর্শন করে আবু তালেবের কাজ বন্ধ করে দেন। এসময় তিনি বলেন-সরকারী জায়গা এভাবে দখল করা যাবেনা। আপনাদের কাগজ পত্র থাকলে অফিসে নিয়ে আসেন। তিনি দমদম বাজারের সরকারী জায়গা দখল মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অভিযুক্তদের ফোনে না পাওয়ায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু