মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

সামাজিক অপরাধ সমূহ ও মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও পুলিশিং সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম সভাপতিত্বে ঐ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস বলেন, পুলিশিং সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে হবে। তবে এক্ষেত্রে যেন একজন সেবা প্রার্থীও হয়রানির শিকার না হয়। এমনটি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।

৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিট পুলিশিং এর দায়িত্ব পেলেন এ এস আই ফারুক হোসেন, এ এস আই বিল্লাল হোসেন, এ এস আই তরুণ কুমার, এ এস আই মফিজ, কনস্টেবল মোস্তফা।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদ, আজিবার হোসেন,মফিজুল ইসলাম, আব্দুর মল্লিক, আব্দুর বারিক, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, সাংবাদিক রাজু রায়হান, জাহিদ হাসান বাপ্পী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম