বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্সে ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ ডা.আব্দুল বারিকের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষে ভর্তির জন্য ১১০ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন বলে কলেজ সূত্রে জানা গেছে। এবারই প্রথম কাউন্সিলের উদ্যোগে সরকার ও কাউন্সিল স্বীকৃত দেশের ৬৫ টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পরিচালনা পর্ষদ সদস্য ডাঃ মোঃ আশিকুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ আলহাজ্ব প্রফেসর আবু নসর,কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, পরিচালনা পর্ষদ ও ভর্তি কমিটির সদস্য ডাঃ মোশাররফ হোসেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান সহ কলেজের শিক্ষক ,চিকিৎসক ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা